পায়রা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

পায়রা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

৩০ September ২০২৫ Tuesday ৬:০৪:১৯ PM

Print this E-mail this


তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

পায়রা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

বরগুনার তালতলীর পায়রা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক শিশুর (৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বড়অঙ্কুজান পাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন পায়রা (বুড়িশ্বর) নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের বড়অঙ্কুজান পাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন পায়রা (বুড়িশ্বর) নদীতে স্থানীয় বাসিন্দারা মাছ শিকার করতে গেলে এক শিশুর মরদেহ দেখতে পান।

পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তালতলী থানার পরিদর্শক তদন্ত মো. শরিফুল ইসলাম বলেন, ‘শিশুটির মরদেহ উদ্ধারের পর আমরা আশপাশের এলাকায় খোঁজ নিয়েছি। কেউ পরিচয় বলতে পারেননি। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts