পাথরঘাটায় যৌথ অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ৪

পাথরঘাটায় যৌথ অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ৪

২৫ May ২০২৫ Sunday ১০:৩৩:৩৭ PM

Print this E-mail this

Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6


পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা :

পাথরঘাটায় যৌথ অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ৪

‎বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আজ রোববার (২৫ মে) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

‎তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২৪ মে) রাত ৮টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত দক্ষিণ কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা ও পাথরঘাটা থানা পুলিশের যৌথ অভিযানে কাকচিড়া ইউনিয়নের কাটাখালি বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৮ কেজি গাঁজা ও ২টি ডিজিটাল ওজন মেশিনসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ কামরুজ্জামান বাবু (৩২), মোঃ রুবেল মিয়া (৩১), মোঃ শাহীন ব্যাপারী (৪১) এবং মোঃ আল-আমিন (২০)। তারা সবাই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাসিন্দা।

‎গতকাল দুপুরে (২৫ মে) আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলে মাদক ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোস্ট গার্ডের টহল কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts