পাথরঘাটায় তালাকপ্রাপ্ত নারীর সন্তান প্রসব, শিশুর পিতৃপরিচয় নিয়ে চাঞ্চল্য

পাথরঘাটায় তালাকপ্রাপ্ত নারীর সন্তান প্রসব, শিশুর পিতৃপরিচয় নিয়ে চাঞ্চল্য

২ July ২০২৬ Thursday ১১:৩০:০৫ AM

Print this E-mail this


পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

পাথরঘাটায় তালাকপ্রাপ্ত নারীর সন্তান প্রসব, শিশুর পিতৃপরিচয় নিয়ে চাঞ্চল্য

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের বাকপ্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন এক তালাকপ্রাপ্ত নারী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। শিশুর পিতৃপরিচয় নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে একটি কন্যাসন্তানের জন্ম দেন।

পরিবারের দাবি, প্রায় আট বছর আগে মেয়েটি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং বাকপ্রতিবন্ধী হয়ে পড়েন। এ অবস্থার কারণে  আড়াই বছর আগে স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এর আগে তাদের প্রায় ছয় বছরের সংসার ছিল। বিচ্ছেদের পর থেকে মেয়েটি বাবার বাড়িতেই বসবাস করে আসছিলেন।

ওই নারীর বাবা বলেন, ‘আমার মেয়ে কোথাও একা যেত না। সে কথা বলতে পারে না, নিজের মনের কথাও বোঝাতে পারে না। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বুঝতে পারি সে সন্তানসম্ভবা।’

তিনি আরও বলেন, ‘আমার মেয়ের মুখের ভাষা নেই। সে কিছু বলতে পারে না। তাই শিশুটির বাবার পরিচয়ও জানা সম্ভব হচ্ছে না।’

ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও রাজনৈতিক ব্যক্তিরা ওই বাড়িতে যান।

স্থানীয় বিএনপির সভাপতি মো. রাজ্জাক শেখ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যারাই এর সঙ্গে জড়িত থাকুক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

স্থানীয় বিএনপি নেতা জুলফিকার আলী বলেন, একজন অসহায় ও মানসিক ভারসাম্যহীন নারীর সঙ্গে এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয়। প্রকৃত দোষীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

স্থানীয় বাসিন্দা ও সাবেক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জালাল মিয়া বলেন, পরিবারটিকে দীর্ঘদিন ধরে চিনি। বিভিন্ন সময় তাদের চিকিৎসা ও আর্থিক সহযোগিতা করেছি। তবে মেয়েটি যে গর্ভবতী ছিল তা বুঝতে পারিনি।

এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পাথরঘাটা থানার ওসি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts