পাঠকের কাছ থেকে কত যে মজার অভিজ্ঞতা হয়

পাঠকের কাছ থেকে কত যে মজার অভিজ্ঞতা হয়

তাঁকে যেসব বিষয় বলেছিলাম, সেটা এখানেও সব পাঠকের জন্য লিখছি—

একজন ব্যক্তির বয়স, ওজন, উচ্চতা, অসুবিধা বা কোনো রোগ আছে কি না, থাকলে তার রিপোর্ট, প্রেসক্রিপশন দরকার হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাঁর খাবারের হিস্ট্রি জানা—সারা দিনে কখন, কোন খাবার, কী পরিমাণে তিনি খেয়ে থাকেন; কোনো নির্দিষ্ট খাবারে অনীহা আছে কি না, পছন্দের খাবার, খাবারে অ্যালার্জি আছে কি না, পারিবারিক বা ধর্মীয় বিধি অনুযায়ী কোনো খাবার বাদ রাখেন কি না; তাঁর কাজের ধরন, সময়, অর্থনৈতিক সামর্থ্য ইত্যাদি বিষয় জানতে হয়।

তাঁর শরীরের শক্তি ও পুষ্টি চাহিদা মেপে সেই অনুযায়ী ডায়েট চার্ট তৈরি করতে হয়। পাশাপাশি যদি ওজন কমানোর দরকার হয় তাহলে কাউন্সেলিং করে তাঁর লো-ক্যালরি ও স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি, ব্যায়ামের ধরন, ঘুমের ধরন, সময়সহ একটা পরিপূর্ণ ব্যবস্থাপত্র দিতে হয়।

নইলে নানা ধরনের সমস্যা হতে পারে। যেমন কিছুটা ওজন কমলেও দুর্বলতা, চুল পড়া, অ্যাসিডিটি, খাবারে অনীহা ইত্যাদি হতে পারে। পাশাপাশি ওজন যতটুকু কমবে তা আবার দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে।

এসব বিষয় বিস্তারিত ওই পাঠককে জানিয়ে আমি প্রশ্ন রাখলাম—এবার বলেন, আপনি কি এসব তথ্য পাঠিয়েছেন? আপনার দেওয়া তথ্য অনুযায়ী আমি আর কতটা (যেটা লিখেছি) উত্তর দিতে পারতাম। সব শুনে এবার সেই পাঠক বললেন, ‘হ্যাঁ, এবার বুঝতে পারলাম বিষয়টা।’

চলতি বছরই আরেকজন নারী পাঠক একদিন ফোন করে রীতিমতো কিছুক্ষণ ঝাড়ির ওপরে রাখলেন আমাকে। তাঁর মনে যত রাগ ছিল সবই উগরে দিলেন। এই পাঠক চিঠি পাঠিয়েছিলেন তাঁর বিয়ের এক মাস আগে। বিয়ের অনুষ্ঠানের আগে তিনি ১৫ কেজি ওজন কমাতে কী করবেন জানতে চেয়েছিলেন। আমি তখন তাঁকেও ওপরে উল্লেখ করা বিষয়গুলো বোঝালাম।

Explore More Districts