পাংশার পদ্মা নদীতে ডুবে কিশোরের মৃত্যু |

পাংশার পদ্মা নদীতে ডুবে কিশোরের মৃত্যু |

পাংশার পদ্মা নদীতে ডুবে কিশোরের মৃত্যু |

রাজবাড়ী বার্তা ডট কম  ঃ

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে ডুবে হাসিব (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাসিব শাহামিরপুর গ্রামের ময়েজুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে হাসিব তার বাবাসহ স্থানীয় কয়েকজনের সঙ্গে পদ্মার চরে কৃষিকাজ করতে যায়। এক সময় সে বাবাকে নদীতে গোসল করার কথা বলে পদ্মায় নামে। দীর্ঘ সময় পার হলেও সে ফিরে না আসায় তার বাবা ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেল ৩টার দিকে নদীর কিনারের কাশবনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

Explore More Districts