পাংশায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে ৬ জনের কারাদণ্ড |

পাংশায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে ৬ জনের কারাদণ্ড |

পাংশায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে ৬ জনের কারাদণ্ড |

রাজবাড়ী বার্তা ডট কম  ঃ

রাজবাড়ীর পাংশা উপজেলায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৬ মে) মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন। এসময় পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাট্টা ইউনিয়ন পরিষদের সন্নিকটে রাস্তার পাশ থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে একটি এক্সক্যাভেটর মেশিনের চালককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া অবৈধভাবে মাটি পরিবহন ও সড়ক ক্ষতিগ্রস্ত করার দায়ে দুই ট্রাকচালককে যথাক্রমে ১৫ দিন ও ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অপরদিকে, একই রাতে কশবামাঝাইল ইউনিয়নের সুবর্ণকোলা মৌজার গড়াই নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ট্রাকচালক ও তার সহযোগীকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। এসময় বালু পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Explore More Districts