পর্দায় ও বাস্তবে চুম্বন নিয়ে যা ভাবেন পরমব্রত ও ইশা সাহা – DesheBideshe

পর্দায় ও বাস্তবে চুম্বন নিয়ে যা ভাবেন পরমব্রত ও ইশা সাহা – DesheBideshe

পর্দায় ও বাস্তবে চুম্বন নিয়ে যা ভাবেন পরমব্রত ও ইশা সাহা – DesheBideshe

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি – রুপালি পর্দার তারকাদের জীবনেও বিশেষ দিন বা মুহূর্তের প্রভাব থাকে। প্রেম দিবসের ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী ইশা সাহার একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি।

বিশ্ব ভালোবাসা দিবসের আমেজে দুই তারকার চুম্বন দৃশ্য এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমার চুম্বন দৃশ্য ও বাস্তব অনুভূতির পার্থক্য নিয়ে কথা বলেছেন এই দুই তারকা। পর্দায় চিত্রনাট্যের প্রয়োজনে একাধিকবার চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন পরমব্রত। রাইমা সেন থেকে শুরু করে প্রিয়াংকা সরকার, অনেকের সঙ্গেই তাকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে। পর্দায় চুম্বন কি শুধুই অভিনয় নাকি সেখানে কোনো অনুভূতি কাজ করে, এমন প্রশ্নের জবাবে পরমব্রত জানান, তিনি বিষয়টিকে অভিনয়ের অংশ হিসেবেই দেখেন। কোনো একটি নির্দিষ্ট দৃশ্যকে স্মরণীয় বলাটা অকারণ নাটকীয়তা। তবে নিজের প্রথম অন স্ক্রিন চুম্বনের স্মৃতি শেয়ার করেছেন তিনি।

ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘দোসর’ সিনেমায় জ্যেষ্ঠ অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়ের সঙ্গে সেই দৃশ্যে অভিনয়ের সময় তিনি বেশ নার্ভাস ছিলেন। অন্যদিকে অভিনেত্রী ইশা সাহা পর্দায় খুব বেশি চুম্বন দৃশ্যে অভিনয় করেননি। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিছুটা লাজুক হাসি দিয়ে জানান, ব্যক্তিগত বিষয় তিনি জনসমক্ষে আনতে চান না। তবে পর্দার অভিনয় প্রসঙ্গে তিনি পরমব্রতের মতোই পেশাদার দৃষ্টিভঙ্গি পোষণ করেন। ইশা বলেন, দর্শকরা ভাবেন আমরা খুব আবেগের সঙ্গে চুম্বন করছি, কিন্তু আদতে এর পেছনে অনেক কারিগরি বিষয় থাকে এবং অভিনেতারা বেশ চাপে থাকেন।

বাস্তব জীবনের প্রথম চুম্বনের স্মৃতি রোমন্থন করে ইশা জানান, কলেজ জীবনেই তার প্রথম অভিজ্ঞতা হয়েছিল। তবে প্রথম মানেই যে সেরা বা অবিস্মরণীয় হবে, এমনটা মনে করেন না তিনি। তার মতে, যে স্মৃতি মধুর, সেটাই মনে থাকে। বিদেশের তুলনায় এ দেশে প্রকাশ্যে চুম্বন নিয়ে এখনো নানা ছুঁতমার্গ রয়েছে। কয়েক বছর আগে কলকাতার মেট্রোতে ঘটা একটি ঘটনার কথাও উঠে আসে আলোচনায়। ইশা মনে করেন, ব্যক্তিগত অনুভূতির ওপর কিছুটা আড়াল থাকাই শ্রেয়। তবে কার অনুভূতি কখন কীভাবে প্রকাশ পাবে, তা পরিস্থিতির ওপর নির্ভর করে বলে মন্তব্য করেন তিনি।

এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts