পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

৩০ July ২০২৬ Thursday ১২:৩২:১৭ PM

Print this E-mail this


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে জামায়াতের এক স্থানীয় নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে ঘটনার কারণ নিয়ে উভয় পক্ষই পরস্পরবিরোধী দাবি করেছে।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ফারুক হোসেন প্যাদা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক গৃহবধূর সঙ্গে ফারুক হোসেনের দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ওঠে। এ অভিযোগের জেরে কয়েকজন ব্যক্তি তাকে একটি বাড়িতে আটকে মারধর করেন। খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ফারুক হোসেন। তিনি দাবি করেন, স্থানীয় সাইদুল, পারভেজসহ মৃধা বাড়ির কয়েকজনের সঙ্গে তার পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা তার কাছে থাকা ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ফারুক হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আগে থেকেই তাদের সঙ্গে বিরোধ ছিল। সেই বিরোধকে কেন্দ্র করেই আমাকে মারধর করা হয়েছে এবং আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে।’
অন্যদিকে অভিযুক্ত গৃহবধূর শাশুড়ি জাহানারা বেগমের দাবি, ফারুক দীর্ঘদিন ধরে তার পুত্রবধূকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন এবং টাকা-পয়সার প্রলোভন দেখিয়ে সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। এরপরও তিনি কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অভিযোগের সত্যতা নিয়ে মতভেদ থাকলেও উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে বলে তারা দাবি করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার

বিএম কলে‌জ হো‌স্টেলঃ ছাত্রাবা‌সের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত

বরিশালে মৎস্য অফিসের অনিয়ম: স্বজনপ্রীতিতে সুবিধাবঞ্চিত জেলেরা

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

ড্যাব নেতা সেলিমে জিম্মি বরিশালের স্বাস্থ্য বিভাগ

Explore More Districts