স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে নিয়ে আসে আনন্দ, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও সাম্যের বার্তা। ঈদের এই পবিত্র দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন একসাথে আনন্দ ভাগাভাগি করে নেয় এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হয় -এই প্রত্যাশা করেন তিনি।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো সহমর্মিতা, ত্যাগ ও মানবসেবার চেতনা। এই শিক্ষা ধারণ করে সবাইকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহবান জানান তিনি। একই সাথে তিনি মহান আল্লাহর কাছে দেশের শান্তি, সমৃদ্ধি ও সকল মানুষের সুখ-শান্তি কামনা করেন।
গাজী সালাউদ্দিন সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সবার জীবন ঈদের আনন্দে ভরে উঠুক এবং আল্লাহ আমাদের সবাইকে সুখে-শান্তিতে রাখুন।



