পদ্মা নদী থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

পদ্মা নদী থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটের ৪নং পন্টুন এলাকার পদ্মা নদী থেকে গোলাই মোল্লা (৫০) নামে এক ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আরিচা স্থল কাম পাটুরিয়া নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘন্টা চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করে। এর আগে বিকেলে পাটুরিয়া ফেরিঘাটের ৪নং ঘাট পন্টুন থেলে পদ্মা নদীতে পড়ে যায় গোলাই মোল্লা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা চেষ্টার পর তার মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নং ঘাট পন্টুন এলাকার বাসিন্দা গোলাই মোল্লা।

বিষয়টি নিশ্চিত করে আরিচা স্থল কাম পাটুরিয়া নৌ-ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান আওরঙ্গজেব বলেন, পদ্মায় ডুবে নিহত গোলাই মোল্লা পেশায় একজন হকার ছিলেন। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের বিভিন্ন ফেরিতে ঘুরে তিনি সিদ্ধ ডিম বিক্রি করতেন।

বিকেলে অসাবধানতাবশত ৪ নং ঘাট পন্টুন থেকে নদীতে পড়ে ডুবে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে এক ঘন্টা চেষ্টার পর তার মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয় বলে জানান আওরঙ্গজেব। 

Explore More Districts