| ২৮ December ২০২৫ Sunday ৫:৫৫:৩৫ PM | |

সৈয়দ রাসেল, কলাপাড়া.পটুয়াখালী-৪(কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব এবিএম মোশাররফ হোসেনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
আজ রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাউছার হামিদ-এর কাছে তাঁহার পক্ষে এ মনোনয়নপত্র দাখিল করা হয়।এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জমান খোকন হাওলাদার, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল রহমান ফরাজী, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার এবং কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সকাল ১০ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। সভায় আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার আহবান জানান।
এ সময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

