পটুয়াখালীতে ভিজিএফ’র চালের বস্তায় শেখ হাসিনার নাম

পটুয়াখালীতে ভিজিএফ’র চালের বস্তায় শেখ হাসিনার নাম

২৬ March ২০২৫ Wednesday ৫:০৭:০৯ PM

Print this E-mail this


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে ভিজিএফ’র চালের বস্তায় শেখ হাসিনার নাম

পটুয়াখালীর বাউফলে জেলেদের মাঝে বিতরণ করা ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম দেখা গেছে। শেখ হাসিনার নামাঙ্কিত বস্তায় চাল বিতরণ করায় বিতর্কের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ধুলিয়া, নাজিরপুর, কালাইয়া, চন্দ্রদ্বীপ, কাছিপাড়া, দাসপাড়া, বগা, কনকদিয়া ও কেশবপুর ইউনিয়নের ৫৪৫৬ হাজার সুবিধাভোগীর মাঝে ভিজিএফ কর্মসূচীর চাল বিতরণ কার্যক্রম চলছে। প্রত্যেক সুবিধাভোগীর নামে প্রথম দফায় ৮০ কেজি চাল বরাদ্দ রয়েছে। ধুলিয়া ও কালাইয়া ইউনিয়নের চাল বিতরণকালে দেখা যায়, ৩০ কেজি ওজনের প্রতিটি বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান লেখা রয়েছে। বিষয়টি নিয়ে আলাপকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন মুনতাসির তাসরিপ বলেন, স্বৈরাচার ফ্যাসিষ্ট সরকার পতনের ৭ মাস পেরিয়ে গেলেও বহাল তবিয়তে আছেন তাদের দোসররা। আর চালের বস্তায় এখনও শেখ হাসিনার নাম থাকা সেই প্রমাণ বহন করে। বিষয়টির দায় খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো ভাবেই এড়াতে পারেন না। আমি সরকারের উর্দ্ধতন কতৃপক্ষের কাছে তদন্ত সাপেক্ষে বিষয়টির জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী করছি।

একটি সূত্র জানায়, বাউফল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল দে ও কালাইয়া খাদ্য গুদামের কর্মকর্তা দিপঙ্কর মজুমদারকে স্প্রে দিয়ে প্রতিটি বস্তায় শেখ হাসিনার নাম মুছে দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও তারা সেই নির্দেশ পালন করেননি। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই তারা জেলেদের মাঝে এখনও চাল বিতরণ করছেন।

অবশ্য এ অভিযোগ অস্বীকার করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল দে বলেন, বিগত সরকারের আমলে বস্তাগুলো মজুদ করা ছিল। কালাইয়া খাদ্য গুদামের কর্মকর্তাকে বলা হয়েছে চালের বস্তায় স্প্রে করে শেখ হাসিনার নাম ঢেকে দেওয়ার জন্য। তিনি কেন দেননি সেই বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখবো।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts