পটুয়াখালীতে চলছে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

পটুয়াখালীতে চলছে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

২৯ January ২০২৫ Wednesday ৪:১৬:১৫ PM

Print this E-mail this


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে চলছে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

বরিশালে বাস ভাঙচুরের প্রতিবাদে পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৭টা থেকে এ ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সমিতি।

কয়েকজন যাত্রী জানান, কোনো বাস ছাড়ছে না। কাউন্টারে যারা আছেন, তারাও নিশ্চিত করে বলতে পারছে না কখন বাস ছাড়বে।

অফিসগামী যাত্রীরা বলেন, আমাদের বাড়ি পটুয়াখালী। আমরা চাকরি করি বরিশালে। কিন্তু বাস না ছাড়াতে যেতে পারছি না। এখন মোটরসাইকেল একমাত্র ভরসা।

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, বাস না চলায় অনেকে মোটরসাইকেলে করে বরিশাল যাচ্ছে। আমাদের টাকা খরচ করতে হিসেব করতে হয়। যাদের টাকা আছে তারা মোটরসাইকেলে বরিশাল যাচ্ছে।

পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির খন্দকার বলেন, বাস ভাঙচুরের বিষয়ে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। তাই ধর্মঘট চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts