পটিয়ায় অপহরণের তিন দিন পর যুবক উদ্ধার, গ্রেপ্তার ২ – দৈনিক আজাদী





পটিয়ায় অপহরণের তিনদিন পর রেজাউল করিম (২৬) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, পটিয়ার জিরি এলাকার মো. বখতিয়ারের ছেলে মো. জুনায়েদ (৩১) এবং কুসুমপুরা এলাকার মৃত এনামুল হকের ছেলে আব্দুর রহিম (৩০)

পটিয়া থানা পুলিশ জানায়, পূর্ব বিরোধের জেরে গত ৯ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে পটিয়ার শান্তিরহাট বাজারের রাস্তা থেকে রেজাউল করিম (২৬) নামে এক যুবককে জোরপূর্বক তুলে নেওয়া হয়। পরে তাকে পার্শ্ববর্তী একটি কমিউনিটি সেন্টারের ভেতরে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার খবর পেয়ে অভিযান চালিয়ে গত ১২ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে তাকে উদ্ধার করে পুলিশ। এ সময় জুনায়েদ ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করে পুলিশ।

পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ভিকটিম রেজাউল করিম বাদী হয়ে গতকাল মামলা দায়ের করেন। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




Explore More Districts