পঞ্চগড়ে প্রাইভেটকার ও হেরোইনসহ ৩ কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ১৮ গ্রাম হেরোয়িন ও একটি পুরোনো প্রাইভেটকারসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আটোয়ারী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- আটোয়ারী উপজেলার রাধানগর এলাকার মো. আইনুল হকের ছেলে মো. খালিদ হাসান নয়ন (৩২), গোপাল চন্দ্র রায়ের ছেলে চন্দন কুমার রায় ওরফে দুলাল (৩৭) এবং মো. মোস্তফা কামালের ছেলে মো. সবুজ (২৯)।
পুলিশ জানায়, শুক্রবার আটোয়ারী থানার একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৮ গ্রাম হেরোইন, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো প্রাইভেটকার ও তিনটি পুরোনো মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটোয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেফতার তিনজনকে আসামি করা হয়েছে। পরে শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে হেরোইনসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
রংপুর/স/এস

