নৈতিক চরিত্র গঠনে মাদ্রাসা শিক্ষা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে : ইউএনও মনজুর আলম – Chittagong News

নৈতিক চরিত্র গঠনে মাদ্রাসা শিক্ষা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে : ইউএনও মনজুর আলম – Chittagong News

মাদ্রাসা শিক্ষা ব্যাবস্থা ধর্মীয় জ্ঞান প্রসারের পাশাপাশি নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে উল্লেখ করে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে বড় অবদান হলো সৎ ও আদর্শ নাগরিক গঠন। তাছাড়া একজন মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীর তুলনায় চারিত্রিক বহু উন্নতি সাধিত হয়।

বৃহস্পতিবার ১৪ নভেম্বর, সকালের দিকে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত প্রাক্তন ছাত্র সংসদের নব নির্বাচিত কমিটির অভিষেক ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে প্রধান অতিথি সভাস্থলে পৌঁছলে ফুল ও সম্মাননা স্মারক প্রদান করে তাঁকে বরণ করা হয়।

ছাত্রীদের জরায়ু ক্যানসারের টিকা দিতে উদ্বুদ্ধ হবার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, সবার শারিরীক সক্ষমতা এক নয়, টিকা পরবর্তী সামান্য জ্বর হতে পারে এতে আতঙ্ক হবার কিছু নেই। প্রাণঘাতি ক্যানসার রোধে এ টিকার বিকল্প নেই বলে তিনি জানান।

প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বাগত বক্তব্য দেন, প্রাক্তন ছাত্র সংসদের প্রধান উপদেষ্টা ও মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্লাহ, শুভেচ্ছা বক্তব্য দেন প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক।

এছাড়াও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ, প্রাক্তন ছাত্র সংসদের উপদেষ্টা মো. জলিল, উপদেষ্টা জিয়ার রহমান জিয়া, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার জয়নাল আবেদীন, প্রাক্তন ছাত্র সংসদের আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, উপদেষ্টা মো. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষকবৃন্দ, প্রাক্তন ছাত্র সংসদের সদস্যবৃন্দ, শিক্ষার্থী সহ অনেকে উপস্থিত ছিলেন।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts