নেছারাবাদে মায়ের অগোচরে খালে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

নেছারাবাদে মায়ের অগোচরে খালে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

২ June ২০২৬ Tuesday ১০:০৪:৩১ PM

Print this E-mail this


নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

নেছারাবাদে মায়ের অগোচরে খালে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে পড়ে রাইসা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাইসা আক্তার একই ইউনিয়নের ডুবি গ্রামের বাসিন্দা মো. আব্দুল কাইয়ুমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, অন্তঃসত্ত্বা মা রুমানা বেগম বাবার বাড়িতে অবস্থান করছিলেন। দুপুরে শারীরিক ক্লান্তির কারণে তিনি ঘুমিয়ে পড়েন। পরে ঘুম থেকে উঠে মেয়েকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের কেরামুদ্দিন খালে শিশুটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাদের সহায়তায় রাইসাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত শিশুটি খালের পানিতে পড়ে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts