নীলফামারীতে সড়ক দুর্ঘটনা: প্রধান শিক্ষকের স্ত্রী নিহত, স্বামী আহত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনা: প্রধান শিক্ষকের স্ত্রী নিহত, স্বামী আহত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনা: প্রধান শিক্ষকের স্ত্রী নিহত, স্বামী আহত

নীলফামারী প্রতিনিধি:
পশ্চিম বোড়াগাড়ী চান্দিনা পাড়া নিবাসী ডোমার বালিকা বিদ্যা নিকেতন (সরলা স্কুল) প্রধান শিক্ষক ফারুকের সহধর্মিণী ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা মারুফা বেগম নীলফামারী হরতকীতলা মোড় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ।

বুধবার (২৭ আগস্ট ২০২৫ ইং) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। এসময় প্রধান শিক্ষকের স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় ওমর ফারুককে স্থানীয়রা উদ্ধার করে ।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে হেফাজতে রেখেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

এই মর্মান্তিক ঘটনায় তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts