নির্বাচন কমিশনে ৬৪৫ আপিল, আগামীকাল থেকে শুনানি

নির্বাচন কমিশনে ৬৪৫ আপিল, আগামীকাল থেকে শুনানি

শুক্রবার ইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হবে, যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রথম দিন ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরদিন রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার (১২ জানুয়ারি) ১৪১-২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে। পরবর্তী আপিল শুনানির তারিখ শিগগির জানানো হবে বলে ইসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Explore More Districts