| ১৬ March ২০২৬ Monday ৮:০৩:৫৫ PM | |

কাউখালী(পিরোজপুর) সংবাদদাতাঃ ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দেওয়া নির্বাচনী ওয়াদা পূরণ করতে শুরু করেছেন বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন ।
তিনি বলেন, ‘এখনো ভোট দেওয়ার কালি মুছে যায়নি। একমাসও যায়নি। এর মধ্যেই নির্বাচনী যে ওয়াদা দিয়েছিলেন তা পূরণ করতে শুরু করেছেন।’ সোমবার (১৬ মার্চ) দুপুরে পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠি ইউনিয়নের ৩৭ নং শংকরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন শুভ উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন আহম্মদ সোহেল মনজুর সুমন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেটা করা হয়েছে। ফ্যামিলি কার্ড শুরু হয়েছে।
ইমামদের উপহার দেওয়া শুরু আজ খাল কাটা কর্মসুচী শুরু হয়েছে।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কথায় না কাজে বিশ্বাসী। দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করা সরকারের লক্ষ্য। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

বিএনপির সরকার সকলের সমান অধিকার ও উন্নয়ন নিশ্চিত করবে ইনশাআল্লাহ।অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো:আসদুজ্জামান,উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর,সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ,উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ রাসেল, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।
পরে তিনি দুপুরে কাউখালী উপজেলার পরিষদ হল রুমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা সমন্বয় সভায় বক্তব্য রাখেন পরে উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও খেজুর বিতরণ এবং বিকেলে কাউখালী উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগদান করেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


