নির্বাচনী প্রচারণা শুরু করলেন এনসিপির মেয়র প্রার্থী আফজাল

নির্বাচনী প্রচারণা শুরু করলেন এনসিপির মেয়র প্রার্থী আফজাল

নির্বাচনী প্রচারণা শুরু করলেন এনসিপির মেয়র প্রার্থী আফজাল
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত মেয়র পদপ্রার্থী এডভোকেট আবদুর রহমান আফজাল হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে তিনি মাজার জিয়ারত করেন। জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি তার নির্বাচনী পরিকল্পনা ও নগরীর ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নিয়ে একটি সংক্ষিপ্ত ব্রিফিং প্রদান করেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে এডভোকেট আবদুর রহমান আফজাল বলেন, “সিলেট আমাদের আধ্যাত্মিক ও ঐতিহ্যের শহর। এই পুণ্যভূমি থেকে আমি আমার নির্বাচনী অভিযাত্রা শুরু করছি। নির্বাচিত হলে আমি নগরবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং সিলেটকে একটি আধুনিক, স্মার্ট ও যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।”

তিনি আরও উল্লেখ করেন যে, সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য। ব্রিফিং শেষে তিনি মাজারের আশপাশের ব্যবসায়ী এবং উপস্থিত জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন ও দোয়া কামনা করেন।

এসময় এনসিপির জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts