| ৩১ August ২০২৬ Monday ৭:০৫:১৫ PM | |
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

বিষাক্ত গ্যাস প্রয়োগ করে দুই শতাধিক দেশি মুরগী মেরে ফেলেছে দুষ্কৃতিকারীরা। এমন ঘটনায় হতবাক এলাকাবাসী। এ কেমন শত্রুতা মানুষের উপর ক্ষিপ্ত হয়ে নিরীহ প্রানী হত্যা করা সুস্থ্য মানষিকতার নয় বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
অমানবিক এ ঘটনাটি ঘটেছে রবিবার ভোর রাতে পটুয়াখালী কলাপাড়া পৌরশহরের সবুজবাগ এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে। এতে ক্ষুদ্র উদ্যোক্ততার মানষিকতার পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।
কলাপাড়া মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাকিম মৃধার
স্ত্রী বলেন, দুই মাস পূর্বে তাদের বাড়িতে দেশীয় মুরগী পালন করার জন্য
দুইটি খামার তৈরি করেন। এসব খামারে ২০০ পিছ দেশী মুরগীর বাচ্চা সংগ্রহ
করে পরিচর্যা শুরু করেন। বর্তমানে ওই বাচ্চা গুলোর প্রায় ৬০০ থেকে ৭০০
গ্রাম ওজন হয়েছিল। রবিবার রাত তিনটার সময় ঘুমাতে যাওয়ার আগেও বেচে ছিল
মুরগীগুলো। সকাল ৭ টার সময় ঘুম থেকে উঠেই দেখতে পান খামারের ভিতরে সব
মুরগীগুলো মরে পড়ে আছে। দুস্কৃতকারীরা ভোর রাতেই মুরগীগুলোকে হত্যা করেছে
বলে তিনি জানান। এ ঘটনায় সুষ্ঠ তদন্তসহ বিচারের দাবি করেন ভুক্তভোগী
পরিবার।
খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে কলাপাড়া প্রানী সম্পদ দপ্তরের উপ-সহকারী
প্রানী সম্পদ কর্মকর্তা মো. আলী আহসান জানিয়েছেন তীব্র বিষক্রিয়ার ফলে
মুরগীগুলো মারা গেছে।
#
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
