নিরাপদ সড়ক কার্যক্রম এগিয়ে নিতে বিএনএনআরসির উদ্যোগে ফেলোশিপ

নিরাপদ সড়ক কার্যক্রম এগিয়ে নিতে বিএনএনআরসির উদ্যোগে ফেলোশিপ

নিরাপদ সড়ক নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে যৌথ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)। সংস্থাটি জানায়, দেশের গণমাধ্যমে সড়ক নিরাপত্তাবিষয়ক প্রতিবেদন বাড়ানো, জনসচেতনতা সৃষ্টি এবং সরকারের নীতিনির্ধারকদের সহায়তা করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

সংস্থাটি আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। এ লক্ষ্যে দেশের জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন মাধ্যমে কর্মরত ২৫ জন সাংবাদিককে সড়ক নিরাপত্তাবিষয়ক ফেলোশিপ দিয়েছে সংস্থাটি।

Explore More Districts