নিরাপত্তা ঝুঁকিতে ইরান থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে আজারবাইজান – DesheBideshe

নিরাপত্তা ঝুঁকিতে ইরান থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে আজারবাইজান – DesheBideshe

নিরাপত্তা ঝুঁকিতে ইরান থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে আজারবাইজান – DesheBideshe

বাকু, ৬ মার্চ – নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের কারণে ইরান থেকে নিজেদের কূটনীতিকদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে আজারবাইজান। শুক্রবার একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী যেহুন বায়রামুভ জানিয়েছেন, কূটনীতিক ও দূতাবাস কর্মীদের নিরাপত্তার স্বার্থেই এই জরুরি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এই সিদ্ধান্তের ঠিক একদিন আগে আজারবাইজানের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, ইরান থেকে আগত চারটি ড্রোন দেশটির সীমান্ত অতিক্রম করে নাখচিভান অঞ্চলে প্রবেশ করেছে। ওই ঘটনায় অন্তত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, উদ্ভূত পরিস্থিতিতে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত আজারবাইজানের দূতাবাস এবং তাবরিজে থাকা কনস্যুলেট জেনারেল থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাখচিভানের বিমানবন্দরের টার্মিনাল ভবন এবং শাকারাবাদ গ্রামের একটি স্কুলের কাছাকাছি এলাকায় ড্রোনগুলো আঘাত হানে। এতে দুজন বেসামরিক নাগরিক আহত হন এবং বিমানবন্দরের অবকাঠামোগত ক্ষতি হয়। বাকু দাবি করেছে, ড্রোনগুলো ইরানের ভূখণ্ড থেকেই উৎক্ষেপণ করা হয়েছে এবং এ ঘটনায় তেহরানের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।

অন্যদিকে ইরান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আজারবাইজানের দিকে কোনো ড্রোন হামলা চালানো হয়নি। ইরানের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়, ইরান প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর সার্বভৌমত্বকে সর্বদা সম্মান করে। আজারবাইজানের উত্থাপিত অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেছে দেশটি।

এনএন/ ৬ মার্চ ২০২৬



Explore More Districts