সিনেমার দুনিয়ায় লিঙ্গ সমতা নিয়ে বাগ্বিতণ্ডা চলতেই থাকে। এ প্রসঙ্গে পূজা বলেন, ‘সমতা মানে কারও থেকে কিছু কেড়ে নেওয়া নয়, বরং এটা নিশ্চিত করা যে প্রত্যেকে যেন নিজের প্রাপ্য সম্মান পান। একটা ছবি শুধু তারকা দিয়ে নয়, প্রত্যেক অভিনয়শিল্পী, কলাকুশলী আর দলের সদস্যদের সহযোগিতায় তৈরি হয়। আমরা যখন সবার প্রশংসা করব, তখনই সৃজনশীলতা এগিয়ে যাবে।’


