নিজের ফেস্টুন নিজে অপসারণ করছেন অধ্যাপক আব্দুল হান্নান

নিজের ফেস্টুন নিজে অপসারণ করছেন অধ্যাপক আব্দুল হান্নান

নিজের ফেস্টুন নিজে অপসারণ করছেন অধ্যাপক আব্দুল হান্নান

সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্দেশনার প্রতি সম্মান রেখে সকল আচরণবিধি মেনে চলার জন্য সবাইকে আহবান জানিয়ে নিজের হাতে নিজের পোষ্টার, ফেস্টুন অপসারণ করছেন।

শুক্রবার দুপুরে নিজের নির্বাচনী এলাকার বিশ্বনাথ পৌরসভায় ও ওসমানী নগর উপজেলার কুরুয়া বাজারে অপসারণের এ কার্যক্রম পরিচালনা করেন তিনি।

এছাড়াও নির্বাচনী এলকার সকল ইউনিয়ন ও পৌরসভায়সহ বিভিন্ন ওয়ার্ডে সকল নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ করার জন্য দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নির্দেশনা দেন এবং অপসারণের কাজ চলছে।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর সোহরাব আলী, বিশ্বনাথ উপজেলা, ওসমানীনগর ও পৌরসভার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

Explore More Districts