২. রোদচশমার রং এবং লেআউটের ওপর ভিত্তি করে রং নির্ধারণ করা হয়েছে। যেহেতু কালো রঙের রোদচশমা, পছন্দমতো যেকোনো রং নির্বাচন করা সম্ভব।একটি ২ নম্বর তুলির সহায়তায় প্লেটে হলুদ, সাদা, নীল, কমলা, সবুজ, ম্যাজেন্টা রং ঢেলে নিন। মনে রাখতে হবে, এই রঙে কোনো পানি ব্যবহার করা যাবে না।
০০ নম্বর তুলি দিয়ে লেআউট অনুযায়ী রং করা শুরু করুন। যেহেতু রোদচশমা বেশ ছোট, রং করার ক্ষেত্রে খেয়াল রাখুন, একটি পাশ শুকিয়ে না যাওয়া পর্যন্ত অন্য পাশে হাত দেওয়া যাবে না।

