মোঃ দেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ড নারায়নকুল এলাকায় নিউ নেশন মডেল হাই স্কুল এর ২০২৬ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও স্কুলের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।প্রফুল্লতায় সরব ছিল স্কুলের খেলার মাঠ প্রতিযোগিতায় অংশ নেয় স্কুলের শিক্ষার্থীরা। এর মধ্যে ছিল ১০০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, ঝুড়িতে বল সংগ্রহ, বেলুন ফাটানো দৌড়, ব্যাঙ–দৌড়, মোরগ–লড়াই, বল সংগ্রহ দৌড়, হাঁড়িভাঙা, বল নিক্ষেপ ইত্যাদি। ১৫ টি দলে ৩৮ খেলা পরিচালিত হয়। প্রত্যেক শিক্ষার্থীকে ২টি করে খেলায় অংশগ্রহণ করতে হয়।অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, ডিসপ্লে ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রধান অতিথি ও স্কুলের শিক্ষক, শিক্ষিকা, আমন্ত্রিত অতিথি, অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব সুলতান উদ্দিন আহম্মেদ সাবেক কাউন্সিলর, ৪২ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন।সভাপতি বলেন, খেলাধুলা বা ক্রীড়া শিক্ষার একটি অংশ, শিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলায় পারদর্শী হতে হবে। ক্রীড়া শুধু শারীরিক সুস্থতার মাধ্যমই নয়, এটি আত্মবিশ্বাস, আন্তরিকতা, শৃঙ্খলা ও সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা জামির উদ্দিন পাঠান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল্লাহ শহিদ (ভান্ডারী) সভাপতি, নিউ নেশন মডেল হাই স্কুল।
ক্রীড়া পতাকা উত্তোলন করেন মোঃ সামসুল আলম। প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন মোঃ হাসেন আলী সাধারণ সম্পাদক অত্র বিদ্যালয়, ও মোঃ আব্দু মিয়া সহ-সভাপতি অত্র বিদ্যালয় ।খেলা উদ্বোধন করেন মোঃ রাহাজ উদ্দিন শেখ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অত্র বিদ্যালয়, ও মোঃ জাহাঙ্গীর আলম (জয়) সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, অত্র বিদ্যালয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রী লক্ষণ চন্দ্র দাস যুগ্ম সাধারণ সম্পাদক অত্র বিদ্যালয়। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হযরত আলী টিটু,আব্দুল হক ভূঁইয়া মানিক, নাজমুল হক ভূঁইয়া, এ্যাডঃ মোতালিব শেখ,আলমগীর হোসেন,রেজাউল ইসলাম, শাহীন শেখ,বরকত মিয়া,গিয়াস উদ্দিন ,মোখলেছ মিয়া,বাবুল মিয়া,শ্রী সুমন চন্দ্রদাস,আব্দুল হক মিয়া, মনির হোসেন ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ে কার্যকরী কমিটির সকল সদস্য বৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী এবং সকল সম্মানিত অভিভাবক বৃন্দ।
সাংস্কৃতিক ও মঞ্চ পরিচালনা করেন শ্রীমান শুকলাল চন্দ্র দাস ও শ্রীমান লিংকন চন্দ্র দাস
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিউ নেশন মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম রফিক, পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন নিউ নেশন মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইয়াছিন পাঠান।



