নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু – DesheBideshe

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু – DesheBideshe

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু – DesheBideshe

ঢাকা, ১ মার্চ – অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার ১ মার্চ অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বর্তমানে তার শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ দৌলা খান মন্ত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও তার অসুস্থতার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরবর্তীতে নতুন সরকার গঠিত হলে তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

এসএএস/ ১ মার্চ ২০২৬



Explore More Districts