নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন প্রতিমন্ত্রী খৈয়মের ভাগনি নেওয়াজ হালিমা আরলী |

 নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন প্রতিমন্ত্রী খৈয়মের ভাগনি নেওয়াজ হালিমা আরলী |

 নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন প্রতিমন্ত্রী খৈয়মের ভাগনি নেওয়াজ হালিমা আরলী |

 

রাজবাড়ী বার্তা ডট কম  ঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী-কে মনোনয়ন দিয়েছে। সম্প্রতি প্রকাশিত দলীয় তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, গত রবিবার (১৯ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ৩৬ জনের একটি তালিকা সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন জাতীয় পত্রিকার অনলাইন পোর্টালে প্রকাশ করা হয়। সেই তালিকার ৫ নম্বরে রয়েছে অ্যাডভোকেট আরলীর নাম।
অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী একটি রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম-এর বড় বোন লিলির বড় মেয়ে। তার পিতার নাম আফসার উদ্দিন আহম্মেদ। তাদের গ্রামের বাড়ি মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলায়। রাজনীতিতে আরলীর অভিজ্ঞতা নতুন নয়। তিনি এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগতভাবে তিনি হাইকোর্টের একজন আইনজীবী।
দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বদরুন্নেছা সরকারি কলেজের সাবেক ভিপি ছিলেন।
দলের পক্ষ থেকে অভিজ্ঞ ও পরীক্ষিত নেত্রীদের মনোনয়ন দেওয়ার ধারাবাহিকতায় অ্যাডভোকেট আরলীর এই মনোনয়নকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

The post  নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন প্রতিমন্ত্রী খৈয়মের ভাগনি নেওয়াজ হালিমা আরলী appeared first on রাজবাড়ী বার্তা.

Explore More Districts