যশোর-৩ (সদর) আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন,নারীদের সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তা দেয়া আমাদের অঙ্গীকার। নিজ পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন ও স্বনির্ভর পরিবার গঠনে ‘ফ্যামিলি কার্ড’ এর বাস্তবতা এবং প্রয়োজনীয়তা তিনি তার বক্তব্যে তুলে ধরেন।
এই কার্ড কেবল অস্বচ্ছল পরিবারের জন্য রাষ্ট্রের সহায়তা হিসাবে নয়; বরং এটি নারীর আত্মমর্যাদা রক্ষা করবে। সংসারে গুরুত্ব বাড়াবে। ফ্যামেলি কার্ডের প্রয়োজনীয়তা তুলে ধরতে গিয়ে তিনি বলেন ফ্যামিলি কার্ডটি পরিবারের মায়ের বা প্রধান নারীর নামে হবে। এতে করে সংসারের খরচে একজন সাধারণ গৃহবধুর ভূমিকা প্রতিষ্ঠিত হবে, যা তাকে মানসিকভাবে শক্তিশালী করবে।
তিনি আশ্বাস দিয়ে বলেন, আপনাদের ভোটে ধানের শীষ বিজয় হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়; প্রকৃত অস্বচ্ছল পরিবার এই কার্ড পাবে। এ ক্ষেত্রে কে কোন রাজনৈতিক দল করেন; সেটি বিবেচ্য নয়।
প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত যশোরের কাশিমপুর ইউনিয়নের শানতলা থেকে তার প্রচারণা শুরু করেন। পরে অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভায় অংশ নেন।



