নারায়ণগঞ্জ শহরের টানবাজার হরিজন সিটি কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন প্রকার মাদক দ্রব্য, নগদ টাকা ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় যৌথ বাহিনী ২জনকে আটক করে।
মঙ্গলবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের টানবাজার হরিজন সিটি কলোনিতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় দেশীয় অস্ত্র, মোবাইল এবং বিভিন্ন ধরনের মাদক সহ মাদক বিক্রির নগদ ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় যৌথবাহিনী বিভিন্ন অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগে সিবা দাস (৩৪) ও পলাশ প্রলাদ (৬০) নামে ২ ব্যাক্তিকে আটক করে।
নারায়ণগঞ্জ সদর থানার উপরিদর্শক সজীব কুমারমন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সদর থানাধীন টানবাজার এলাকায় যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালিত হয়। এ সময় বিপুল পরিমাণ মাদক দেশীয় অস্ত্র মাদক বিক্রির নগদ টাকা ও বিপুল সংখ্যক মোবাইল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

