
নারায়ণগঞ্জ, ২৬ জানুয়ারি – নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের কর্মী আরিফ মাহমুদকে মায়ের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, আরিফকে সোমবার সকাল সাড়ে ৮টায় জেলা ম্যাজিস্ট্রেট চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গত মাসে গ্রেপ্তার হয়ে নারায়ণগঞ্জ জেলা কারাগারে ছিলেন।
মুক্তির সময় তিনি মায়ের জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে তাকে কারাগারে ফেরত পাঠানো হয়। আরিফের মা আমেনা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন।
এনএন/ ২৬ জানুয়ারি ২০২৬



