নলছিটিতে যুবকের ম*র*দে*হ উদ্ধার

৯ August ২০২৬ Sunday ৩:৫০:৫৩ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিনিধি;

​ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম বুলবুল (২৫)। তিনি ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বাড়ির সামনের রাস্তার পাশে বুলবুলকে গলায় রশি পেঁচানো অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে তারা স্থানীয় থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

​এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নলছিটি থানা পুলিশ জানায়,মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts