নলছিটিতে কৃষকের পণ্যে ভোক্তার বাজারে স্বস্তি 

নলছিটিতে কৃষকের পণ্যে ভোক্তার বাজারে স্বস্তি 

১৪ November ২০২৪ Thursday ৩:১৭:০৪ PM

Print this E-mail this


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

নলছিটিতে কৃষকের পণ্যে ভোক্তার বাজারে স্বস্তি 

ঝালকাঠির নলছিটিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে  শুরু হয়েছে ‘কৃষকের পণ্যে ভোক্তার বাজার’। এ বাজারে কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর)  সকাল ১০  উপজেলা পরিষদ চত্ত্বরে এ বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম । এসময় সহকারী কমিশনার সমাপ্তি রায় উপস্থিত ছিলেন।

কৃষকরা নিজেদের উৎপাদিত নিরাপদ ও বিষমুক্ত টাটকা শাক-সব্জি, ফলমূল, সরাসরি ন্যায্য মূল্যে এ বাজারে বিক্রয় করতে পারবেন। ভোক্তারা পাবেন ভেজাল মুক্ত তরতাজা শাক-সবজি ও ফলমুল।ন্যায্য মূল্যে শাক-সবজি ও ফলমূল বিক্রয় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন কৃষকরা। নিরাপদ ও বিষমুক্ত শাক সবজি  বাজারের চেয়ে কম দামে পেয়ে খুশি ভোক্তারা।

ইউএনও নজরুল ইসলাম বলেন, বর্তমানে দেশের নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী হওয়ার কারণে ভোক্তাদের স্বস্তি ফেরাতে জেলা প্রশাসক স্যারের নির্দেশে এ বাজার চালু করা হয়েছে। এখানে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কোন ইজারা ছাড়া বা মধ্যসত্ত্বভোগী ছাড়া সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করতে পারেন। এর পাশাপাশি দুঃস্থদের জন্য স্বস্তির বাজার চালু করা হয়েছে, যেখানে বিত্তবানরা চাইলে বাজার করে রেখে যাবে সেটি তারা নিতে পারবেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts