প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ড্রিম হলিডে পার্কের সামনে বাসটি সাময়িকভাবে রাস্তার পাশে দাঁড় করানো হলে স্থানীয় একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে। এতে সাংবাদিকেরা প্রতিবাদ জানালে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পরে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়।
হামলায় মো. শাহেদ, মহসিন, সাখাওয়াত কাউসারসহ অন্তত ১২ জন সাংবাদিক আহত হন। তাঁদের মধ্যে ছয়জনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

