নবীগঞ্জ ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়ছল গ্রেফতার – Habiganj News

নবীগঞ্জ ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়ছল গ্রেফতার – Habiganj News

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ ফয়ছল তালুকদার (৩৮) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল)  দুপুরে নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের খালিক মঞ্জিলের সামনে অভিযান চালিয়ে শাহ ফয়ছল তালুকদারকে গ্রেফতার করা হয়।

শাহ ফয়ছল তালুকদার নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের শিরু মিয়ার ছেলে ও নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

পুলিশ জানায়- গত ১৮ ফেব্রুয়ারী সারাদেশে হরতালের ডাক দেয় আওয়ামী লীগ । ওইদিন সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় পরদিন (১৯ ফেব্রুয়ারী) গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।

পুলিশের দাবী- নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে শাহ ফয়ছল তালুকদারের সম্পৃক্ততা পায় পুলিশ।বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস আই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের খালিক মঞ্জিলের সামনে অভিযান চালিয়ে শাহ ফয়ছল তালুকদারকে গ্রেফতার করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Explore More Districts