নবীগঞ্জে ট্রাকচাপায় সিএনজি চালক নিহত – Habiganj News

নবীগঞ্জে ট্রাকচাপায় সিএনজি চালক নিহত – Habiganj News

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকার কিবরিয়া চত্বরে ট্রাকচাপায় এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

রবিবার (২১ জুন) ভোর সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কিবরিয়া চত্বরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি চালক সোহেল মিয়া তার সিএনজি নিয়ে গ্যাস ভরতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বেপরোয়া ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

নিহত সোহেল মিয়া নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় কুর্শি সিএনজি স্টেন্ডের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

 

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় জনতা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

Explore More Districts