নতুন পুলিশপ্রধান বাহারুল আলম

নতুন পুলিশপ্রধান বাহারুল আলম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানান স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি জানান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে শেখ শাহজাদ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে।

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ সদর দফতরে দায়িত্ব পালন করেছেন বাহারুল আলম। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দফতরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন।এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন। দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান।

Explore More Districts