নড়াইলে টাস্কফোর্স কমিটির অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

নড়াইলে টাস্কফোর্স কমিটির অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে নড়াইল সদরের নাকশী সাপ্তাহিক হাট তদারকির সময়ে মহাশিন শেখ নামের এক পাইকারী ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় ১০০০/টাকা এবং অপর আর এক ব্যবসায়ীকে রুবেল মোল্লাকে ৩৮ ধারায় ৩০০ টাকা জরিমানা করেন বিশেষ টাস্কফোর্স কমিটির পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।

inshot-20241023-064215339.jpgঅভিযান পরিচালনার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারি  পরিচালক শামীম হাসান, কনজুমাসর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা কমিটির সেক্রেটারী কাজী হাফিজুর রহমান, কৃষি বিপনন বিভাগের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি সদস্য শুভ মোল্যা ও নবাব মোল্যা।

এছাড়াও দোকানের পণ্যের বিক্রির মুল্যে তালিকা না থাকলে এবং মিথ্যা তথ্য প্রদান করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করেন বিশেষ টাস্কফোর্স কমিটি এবং লাভের নামের সাধারণ মানুষদের যাতে ক্ষতি না হয় এবং অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরী করলেও অনুরূপ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তারা ।

Explore More Districts