নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মার্কার বিজয় নিশ্চিত করতে ব্যাপক তৎপরতা শুরু করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় যশোর নগর বিএনপির ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ধানের শীষ হচ্ছে আস্থার প্রতীক। যশোরের মাটি বিএনপির দুর্গ। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে যশোর-৩ আসন থেকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে দলের চেয়ারম্যান তারেক জিয়াকে এই আসন উপহার দিতে হবে।”

৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজান বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকে পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল সেতু, হাজী আনিসুর রহমান মুকুল নগর যুবদলের রবিউল ইসলাম রবি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।



