‘ধানের শীষে দুই লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় হবে’—নার্গিস বেগম

‘ধানের শীষে দুই লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় হবে’—নার্গিস বেগম

যশোরের ফতেপুর ইউনিয়নের হামিদপুরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে হামিদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোর–৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে নির্বাচনী প্রচারণা আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

সভায় বক্তব্যে নার্গিস বেগম বলেন, যশোরের মানুষ এবার দীর্ঘদিন পর ভোট দেয়ার সুযোগ পেয়েছেন আর সেই সুযোগটা কাজে লাগিয়ে ধানের শীষ প্রতীক মার্কায় বিপুল ভোটে বিজয়ী ছিনিয়ে আনবেন । তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ধানের শীষ প্রতীক দুই লক্ষাধিক ভোটের ব্যবধানে যশোর সদর ৩ আসনে বিজয়ী হবে। তিনি যশোরের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি কৃষক, সংখ্যালঘু এবং বেদখল, নাগরিক উন্নয়নের প্রতিশ্রুতি ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার কথাও বলেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, যশোর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল এবং যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমীর ফয়সাল।

এ ছাড়া সভায় আরো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিউল, সাংগঠনিক সম্পাদক ছুবদুল হোসেন, বিশিষ্ট আইনজীবী ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মনজুরুল মাহমুদ লিটু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহসভাপতি শেখ আকরাম হোসেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আজিজুর রহমান সেন্টুসহ দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, জনসভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় ভরে ওঠে। সভা থেকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। জনসভাকে কেন্দ্র করে হামিদপুর বাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Explore More Districts