ধর্মঘট প্রত্যাহার, কাটেনি এলপিজি সিলিন্ডার সংকট

ধর্মঘট প্রত্যাহার, কাটেনি এলপিজি সিলিন্ডার সংকট

আমদানির সীমা বৃদ্ধির জন্য ওমেরা, মেঘনা, যমুনা, ইউনাইটেড আই গ্যাস ও ডেল্টা থেকে পাওয়া আবেদনের বিষয়ে মন্ত্রণালয়ের অনাপত্তি দিয়ে পরবর্তী ব্যবস্থা নিতে বিইআরসিকে অনুরোধ করা হয়েছে। এর বাইরে জেলা ও উপজেলা প্রশাসনকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে যেকোনো কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে মন্ত্রিসভা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।

জ্বালানি বিভাগ বলছে, অপারেটরদের আমদানি করা এলপিজির প্রকৃত চিত্র জানার জন্য চট্টগ্রাম ও মোংলা বন্দরসংলগ্ন স্টোরেজ পরিদর্শন করে প্রতিবেদন দিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অফিস আদেশ প্রদান করা হয়েছে। এর উদ্দেশ্য হলো, যাতে এলপিজির আমদানি ও ডিস্ট্রিবিউটর, ডিলার ও খুচরা বিক্রেতা পর্যায়ে সরবরাহ ব্যবস্থার প্রকৃত অবস্থা জানা যায়।

সরকারের এসব উদ্যোগের পরিপ্রেক্ষিতে লোয়াব সভাপতি মোহাম্মদ আমিরুল হক প্রথম আলোকে বলেন, এখনই তো সরবরাহ বাড়ানো যাবে না। তবে আমদানি বাড়াতে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এলপিজির সরবরাহ বাড়বে।

Explore More Districts