দেশের ১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদী বন্দরে সতর্ক সংকেত

দেশের ১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদী বন্দরে সতর্ক সংকেত

কালবৈশাখী ঝড়দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তায় বলা হয়, বুধবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ দেশের প্রায় ১৭টি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

যেসব অঞ্চলে সতর্কতা: রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

ঝড়ো হাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর এই বৃষ্টি ও দমকা হাওয়া জনজীবনে কিছুটা স্বস্তি আনলেও নৌযান চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদেরা।

Explore More Districts