দেশব্যাপী অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিচারক হিসাবে থাকছেন যারা । – Sirajganj News 24

দেশব্যাপী অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিচারক হিসাবে থাকছেন যারা । – Sirajganj News 24

‎নিজস্ব প্রতিবেদক :

‎সিরাজগঞ্জ ক্যাম্পাস থিয়েটার আয়োজন করতে যাচ্ছে দেশব্যাপী অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগীতা।
‎রেজিষ্ট্রেশন শুরু হয়েছে ১ অক্টোবর ২০২৬ থেকে শেষ তারিখ ১০ অক্টোবর ২০২৬।
‎প্রতিযোগীতায় বিচার হিসাবে যারা থাকছে তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সিরাজগঞ্জ ক্যাম্পাস থিয়েটার।
‎
‎সংগীতে বিচারক হিসাবে থাকবেঃ
‎
‎১। দেশের প্রখ্যাত গীতিকার, আশরাফ ফারুক। একাধারে তিনি জনপ্রিয় গীতিকার, নির্মাতা ও সঙ্গীত পরিচালক। বাংলাদেশের চলচ্চিত্র জগতে যার লেখা অসংখ্য গান এখনো জনপ্রিয়।
‎
‎২। ওস্তাদ সূর্য বাড়ী, তিনি সংগীত শিল্পী ও পরিচালক। তিনি দেশের সাংস্কৃতিতে অনবদ্য
‎ ভূমিকা রেখে যাচ্ছে।
‎
‎৩। ওস্তাদ ইমরান মুরাদ, সঙ্গীত শিল্পী, সুরকার নির্দেশক, সংগঠক। তিনি একাধারে নাট্য অঙ্গনেরও একজন কিংবদন্তি সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
‎একক অভিনয়ে বিচারক হিসাবে থাকবেঃ
‎১। গোলজার হোসেন, নাট্যকার,নির্দেশক মঞ্চাভিনেতা। তিনি সিরাজগঞ্জ নাট্যফেডারেশনের দায়িত্ব পালন করছেন।
‎
‎২৷ আহম্মেদ শরীফ, বিশিষ্ট নাট্যকার। তার লেখা জনপ্রিয় ও একাধিক মঞ্চায়িত নাটকঃ বিন্দিয়া,একাত্তরের ট্রাজেডি,চোর সমাচার প্রখূখ।
‎সিরাজগঞ্জের প্রায় সব নাটকের দলই তার লেখা নাটক মঞ্চায়িত করেছেন।
‎
‎৩। সালেহ আহম্মেদ নূর, নাট্যকার, নির্দেশক।
‎তিনি নাট্যঙ্গনে ব্যাপক ভূমিকা রেখেছেন। এছাড়াও তিনি সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক।
‎
‎
‎

‎

Explore More Districts