গণতন্ত্র ও ঐক্যের প্রতীক তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক, সমবেদনা প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম।
এক শোক বার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ, দেশপ্রেমিক ও সাহসী কণ্ঠস্বর। তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনীতি, দল-মত, মতাদর্শ সবকিছুর ঊর্ধ্বে থেকে তিনি কাজ করেছেন। দেশের নানা সংকটে তিনি জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন। তিনি ছিলেন সারাদেশের মানুষের মাথার মুকুট। দেশ- মানুষের জন্য তিনি ছিলেন আদর্শবান রাজনৈতিক নেত্রী। বাংলাদেশ যতদিন থাকবে, এদেশের মাটি ও মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে তিনি ছিলেন-তিনি থাকবেন।
আল্লাহ পাক দেশনেত্রীকে জান্নানের মেহমান হিসেবে কবুল করে নিন। তাঁর পরিবারকে এই শোক সইবার, ধৈর্যধারণের তৌফিত দান করুন। আমিন।

