দেওয়ানগঞ্জ মডেল থানায় নতুন ওসির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জ মডেল থানায় নতুন ওসির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জ মডেল থানায় নতুন ওসির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জ সংবাদদাতা
জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। তিনি এই থানায় ওসি (তদন্ত) হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। ৭ এপ্রিল মঙ্গবার বিকেলে মডেল থানার ওসির কক্ষে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ওসি আনোয়ার হোসেন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক, জুয়া ও অপরাধ দমনে পুলিশের কাজ ত্বরান্বিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতিা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। স্থানীয় সাংবাদিকরা মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন এবং এসবের কঠোর হস্তে দমনের আহ্বান জানান।

Explore More Districts