দেওয়ানগঞ্জ সংবাদদাতা
দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের বিশেষ শিক্ষার্থীদের হাতে হুইল চেয়ার তুলে দিলেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মধ্যে ছাগল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ওই স্কুলের বিশেষ সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যেও এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিভাগের মহাপরিচালক কৃষিবিদ শাহজাহান খান তুহিন। দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম এ সাংবাদিককে জানান, হুইল চেয়ার পেয়ে বেজায় খুশি।


