দেওয়ানগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত – দৈনিক আজকের জামালপুর




দেওয়ানগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত – দৈনিক আজকের জামালপুর



খাদেমুল ইসলাম ; “স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্ন হাত সবর্দা গুরুত্বপূর্ণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৬ অক্টোবর ২০২৪ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের ঈদগাহ মাঠে চিকাজানী এবং ২০ অক্টোবর ২০২৪ চুকাইবাড়ী ইউনিয়নের চুকাইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ^ হাত ধোয়া দিবস উপলক্ষে ১০০ জন কিশোরী নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। ২০ অক্টোবর ২০২৪ তারিখে হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় হাত ধোয়ার গুরুত্ব ও দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। পরে কিশোরীদের মাঝে হাত ধোয়ার বিভিন্ন সামগ্রী (সাবান, হ্যান্ডওয়াশ, স্যানটারী ন্যাপকিন) প্রদান করা হয়। উক্ত হাত ধোয়া দিবস কার্যক্রমে জেসমিন প্রজেক্ট উন্নয়ন সংঘের সাব-ডিষ্ট্রিক কো অডিনেটর মোঃ শরিফ উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা রানী, রাহা আরা সামি, নিউট্রিশন অফিসার জেসমিন প্রজেক্ট উন্নয়ন সংঘ, জহিরুল ইসলাম হিমু, মনিটরিং এবং ইভাল্যুশন অফিসার জেসমিন প্রজেক্ট উন্নয়ন সংঘ, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন এবং উন্নয়ন সংঘের জেসমিন প্রজেক্ট এর আয়োজনে অতিথিবৃন্দ হাত ধোয়া দিবস নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


Explore More Districts