দেওয়ানগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত – দৈনিক আজকের জামালপুর




দেওয়ানগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত – দৈনিক আজকের জামালপুর



নিজস্ব সংবাদদাতা
‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’ প্রতিপাদ্যে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। গতকাল ৩ মে রোববার সকালে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামছুল হুদা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি নূর ইলাহী, সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর আল বশীর, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবু সাইদ গালিব, কার্যনির্বাহী সদস্য পারভীন আক্তার, রুবেল রানা, শফিকুল ইসলাম শফিক, সাধারণ সদস্য হৃদয় হোসেন, শামীম মিয়া প্রমুখ। আলোচনা অনুষ্ঠানে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। আলোচনা শেষে সভার সভাপতি মো. শামছুল হুদা এঁর নেতৃত্বে পৌর শহরের প্রধান সড়কগুলোতে র‌্যালি করা হয়।


Explore More Districts